#উদ্বোধন হল Digital Bandhan এর "মোবাইল থেকে গ্রাফিক্স ডিজাইন অনলাইন কোর্স"।
13 June 2022
পশ্চিমবঙ্গের অনেক যুবক, যুবতীর পরামর্শ ও আবেদনে এবং আমাদের সম্পূর্ণ টিমের সহযোগিতায় #উদ্বোধন_হল Digital Bandhan এর “মোবাইল থেকে গ্রাফিক্স ডিজাইন অনলাইন কোর্স”। কেবলমাত্র এন্ড্রয়েড #মোবাইল দিয়েই বর্তমান দিনের অন্যতম চাহিদা যুক্ত ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রয়োজনীয় গ্রাফিক্স ডিজাইন তৈরি করা শেখানো হবে এই কোর্সের মধ্যে ।
কম্পিউটার থেকে গ্রাফিক্স ডিজাইন শেখার ক্ষেত্রে সবার আগে প্রয়োজন হয় একটি উপযুক্ত কম্পিউটারের। কিন্তু কম্পিউটার অত্যন্ত ব্যয়বহুল এবং অনেকের সাধ্যের বাইরে। তাই ইচ্ছা থাকলেও অনেককে খরচের ভয়ে এই লাইন থেকে সরে যেতে হয়। বিশেষত এই কারণে এই ‘মোবাইল থেকে গ্রাফিক্স ডিজাইন কোর্স’ শুরু করা হয়েছে। যাতে #খুব_কম_ইনভেস্টমেন্ট এর মাধ্যমেই সকলে ডিজাইনের কাজ শিখতে পারে।
এছাড়াও আমরা আমাদের প্রফেশনাল জীবনে কম্পিউটার থেকে ডিজাইন করার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতাম। মোবাইল থেকে ডিজাইন করার ফলে সেই সমস্ত সমস্যার #সমাধান হয়েছে।
যেমন:
যেহেতু বর্তমান দিনে প্রায় সমস্ত মানুষদের কাছে আগে থেকেই স্মার্টফোন থাকে তাই মোবাইল থেকে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আলাদা করে কোনো ডিভাইস কেনার খরচ লাগে না। আর যদি আগে থেকে স্মার্ট ফোন নাও থাকে তাহলেও তা কেনার খরচ একটি কম্পিউটার এর তুলনায় অনেক কম হয়।
যেহেতু শুধুমাত্র একটি মোবাইল এবং ফ্রী অ্যাপ্লিকেশন ব্যবহারের সাহায্যে গ্রাফিক্স ডিজাইন শেখা যাচ্ছে তাই সহজেই এই কোর্স শুরু করা সম্ভব।
যেহেতু কম্পিউটার বা ল্যাপটপ এর তুলনায় স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ সাধারনত অনেক বেশি হয়, তাই লোডশেডিং এর সময়ও অনেক সময় ধরে কাজ চালিয়ে যাওয়া যায়।
মোবাইল ডিভাইস এর ব্যবহারে কম্পিউটার এর তুলনায় ইলেকট্রিসিটি বিল অনেক কম হয় যা থেকে খরচ অনেকটা কমে যায়। ফলে গ্রাফিক্স ডিজাইন করে অধিক লাভ করা যায়।
যেহেতু মোবাইল ডিভাইস এর সাইজ অনেক ছোট হয় এবং এটি পকেট ফ্রেন্ডলি তাই সহজেই যে কোন জায়গাতে নিয়ে যাওয়া যায়, যার কারণে প্রয়োজনে কোথাও বাইরে যেতে হলেও কাজ অব্যাহত রাখা যায়।
মোবাইল থেকে এই কোর্স শেখা এবং কোর্স শেষে এই ফিল্ডে কাজ করা অধিক সহজ বলে যে কোন ব্যক্তি চাইলেই অনলাইন মাধ্যমে আমাদের এই কোর্স সম্পূর্ণ করে গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখে এই ফিল্ডে তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
আপনি যদি মোবাইল থেকে গ্রাফিক্স ডিজাইন তৈরির কাজ শিখতে চান এবং আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক থাকেন তাহলে আজই কোর্সে Enroll করুন। অথবা আপনার পরিচিত কোন ব্যক্তি, যার হয়তো এই ধরনের কোর্সের প্রয়োজন রয়েছে তার সাথে এই কোর্সের ডিটেলস শেয়ার করতে পারেন।
WhatsApp Link: https://wa.link/bqqt50
WhatsApp Number: 8509567096
