About
Digital Bandhan

DIGITAL BANDHAN হল বিশেষত ডিজিটাল মার্কেটিং সম্বন্ধিত বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট যেমন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, এডভার্টাইজিং ভিডিও, এডভার্টাইজিং ভয়েস, ওয়েবসাইট ডিজাইন, সহ ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়া একটি কোম্পানি। আমাদের লোকেশন হল বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। 2019 সাল থেকে Digital Bandhan ক্রমাগত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে পরিষেবা দিয়ে চলেছে।

Our Mission

আমাদের প্রধান লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের অপেক্ষাকৃত ছোট ব্যবসায়ী বিশেষত গ্রামাঞ্চলের, যারা উপযুক্ত মার্কেটিং এর অভাবে এগিয়ে যেতে পারছে না সেই সমস্ত ব্যবসায়ীদের অত্যন্ত কম খরচের পরিষেবা প্রদানের মাধ্যমে সাহায্য করা। এবং অপরদিকে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকরা যাদের কর্মসংস্থানের অভাব রয়েছে তাদের কাজ দেওয়া।

বর্তমানে DIGITAL BANDHAN এক নতুন উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গের অনেক মানুষ যারা তাদের কর্মসংস্থান নিয়ে চিন্তিত রয়েছেন তাদেরকে কম খরচের মধ্যে এন্ড্রয়েড মোবাইল ফোন থেকেই গ্রাফিক্স ডিজাইন (বিশেষত ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রয়োজনীয় ডিজাইন) শেখাবার। যা থেকে অত্যন্ত দরিদ্র মানুষরাও এগিয়ে চলতে পারবে। যাদের জীবনে কিছু করার লক্ষ্য রয়েছে কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য করতে পারছে না। কেননা কম্পিউটার সংক্রান্ত ডিজাইনের ক্ষেত্রে অনেকখানি ইনভেস্টমেন্ট করতে হয়। যার কারণে অনেকের গ্রাফিক্স ডিজাইন শেখার ইচ্ছা থাকলেও তাদেরকে অর্থের অভাবে পিছিয়ে পড়তে হয়। কিন্তু আমাদের এই কোর্সে শেখানো হবে কিভাবে মোবাইল থেকে গ্রাফিক্স ডিজাইন করা যায়। তাই বর্তমান দিনে অধিকাংশ মানুষের কাছেই স্মার্ট ফোন থাকায় এবং কোর্স ফি অত্যন্ত কম হওয়ায় এটি সবার সাধ্যের মধ্যেই রয়েছে।

Some of Our Clients

Contact Us

Let's Get in

Touch

WhatsApp Us

+91 8509567096

Address

Fulkushma, Bankura, West Bengal

Join Social media